ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২:৫১ পিএম আপডেট: ২৫.০৭.২০২৬ ২:৫৭ পিএম
X

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)—যা বিশ্বমানের মেলা, আন্তর্জাতিক প্রদর্শনী ও বৃহৎ পরিসরের ইভেন্ট আয়োজনের জন্য ঢাকার অন্যতম সেরা ও সুবিধাজনক ভেন্যু। এই ভেন্যুতেই অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২৬’। বিশাল পরিসর, আধুনিক অবকাঠামো ও সুসংগঠিত ব্যবস্থাপনার কারণে প্রতিদিন হাজারো দর্শনার্থী অনায়াসে এখানে অংশ নিতে পারছেন।

আইসিসিবির গুলনকশা হলে আয়োজিত এই আন্তর্জাতিক শিক্ষামেলার গতকাল শুক্রবার ছিল দ্বিতীয় দিন। মেলা প্রাঙ্গণজুড়ে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। বিশালাকার এই ভেন্যুতে গতকাল দিনভর প্রায় ১০ হাজার শিক্ষার্থী ও অভিভাবক স্বাচ্ছন্দ্যে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন।

গত বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলায় ৩৫টি দৃষ্টিনন্দন স্টলে ৪৫টিরও বেশি দেশের ২,৫০০-এর বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আধুনিক ও সুপরিসর ভেন্যু হওয়ায় একই প্রাঙ্গণে স্কলারশিপ, ভর্তিপ্রক্রিয়া, ভাষা পরীক্ষা, ভিসা গাইডলাইন ও ক্যারিয়ার পরামর্শের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ইউরোপিয়ান, মালয়েশিয়ান ও ইউকে এডুকেশন এক্সপোর মতো পৃথক প্যাভিলিয়ন, বিটুবি (B2B) বিজনেস ডিল এবং নেটওয়ার্কিং সেশনও সফলভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে।

শিক্ষাবিষয়ক মেলা ছাড়াও যেকোনো বড় ধরনের আন্তর্জাতিক কনফারেন্স, করপোরেট এক্সপো বা প্রদর্শনী আয়োজনের জন্য প্রয়োজনীয় সব সুবিধা থাকায় আইসিসিবি উদ্যোক্তা ও আয়োজকদের কাছে অন্যতম পছন্দের ভেন্যুতে পরিণত হয়েছে।

মেলা প্রাঙ্গণে গতকাল দেখা যায়, বিশাল পরিসরজুড়ে থাকা প্রতিটি স্টলেই ছিল শিক্ষার্থীদের সরব উপস্থিতি। কেউ যুক্তরাজ্য, কানাডা বা অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ খুঁজছেন, আবার কেউ ইউরোপ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের ভর্তি শর্ত, বৃত্তি ও সম্ভাব্য ব্যয় সম্পর্কে তথ্য নিচ্ছেন। পাশাপাশি, বিদেশে পড়াশোনার আর্থিক সহায়তার বিষয়ে পরামর্শ দিতে মেলায় উপস্থিত রয়েছে বিভিন্ন ব্যাংক।

তিতুমীর কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, আইসিসিবির মতো মানসম্মত ভেন্যুতে আয়োজিত এই এক্সপোতে এক ছাদের নিচে এত দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা অনেক সহজ হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া রহমানও জানান, সুন্দর পরিবেশে সরাসরি তথ্য পাওয়ার ফলে এখন সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে।

এনসিসি ব্যাংকের কর্মকর্তা মেহেদী ইসলাম জানান, তাঁরা শিক্ষার্থীদের জন্য নামমাত্র গ্যারান্টিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সহজ শিক্ষা ঋণের বিষয়ে তথ্য দিচ্ছেন।

আইসিসিবির মতো আন্তর্জাতিক মানের ভেন্যুতে এই মেলা সফলভাবে আয়োজন প্রসঙ্গে ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ গালিব জানান, বিপুল উপস্থিতি প্রমাণ করে শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে যাওয়ার আগ্রহ কতটা বেশি।

প্রতিষ্ঠানটির ডিরেক্টর অব ইভেন্টস অ্যান্ড সেলস আশিকুর রহমান তানভীর জানান, বিশাল পরিসরের এই মেলায় অংশগ্রহণ ও প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার শেষ সুযোগ থাকবে আজ (শনিবার), রাত ৮টা পর্যন্ত।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝