ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৮:০২ পিএম
X

রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম নিজে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কের পরিস্থিতি পরিদর্শন করেন।

তিনি বলেন, “রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে চলছে কি না, তা দেখতে প্রধানমন্ত্রী বের হয়েছেন। তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন।”

উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হয়ে গুলশান-১ নম্বর মোড় হয়ে হাতিরঝিল, রামপুরা রোড, মালিবাগের আবুল হোটেল এলাকা হয়ে তালতলা মার্কেট পেরিয়ে বাসাবোর দিকে যায়।

এরপর তিনি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক হয়ে নারিন্দা, রায়সাহেব বাজার মোড়, আদালত সড়ক, নয়া বাজার, বংশাল রোড, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেন।

পরে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি থেকে কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ এলাকা, সীমান্ত স্কয়ার, জিগাতলা বাসস্ট্যান্ড, ধানমন্ডি সাত মসজিদ রোড, ২৭ নম্বর সড়ক, মানিক মিয়া এভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী সড়কের পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

উপ-প্রেস সচিব আরও বলেন, বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি থামিয়েছেন।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝