রাজধানীর তুরাগ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুল্লাহ সোহেল, মো. তামিম ইসলাম (১৯), মো. সাগর হোসেন (১৯), মো. তুহিন আহম্মেদ (২৬), আয়নাল হক (২৯), মো. আবুল হোসেন (৩৫), মো. ইয়াকুব হাসান সাগর (২৯) এবং মো. রুহেল আলী (২৭)।
তুরাগ থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ওই আটজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
-টিএস