ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চট্টগ্রামে বাস–লেগুনার সংঘর্ষে নিহত ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১০:৪৫ পিএম আপডেট: ২৮.০৫.২০২৬ ১১:১২ পিএম
X

চট্টগ্রামে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত অবস্থায় ২৫ থেকে ৩০ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম জানান, মোট আহতের সংখ্যা ২০ থেকে ২৫ জন পর্যন্ত হতে পারে।

রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থল থেকে কর্ণফুলী থানার উপপরিদর্শক পরিতোষ জানান, অন্তত আটজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা যায়, কর্ণফুলীর মইজ্জারটেক থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি লেগুনার সঙ্গে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে, বাসটি ওভারটেক করতে গিয়ে লেগুনাটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর ঈগল পরিবহনের বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝