ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বজ্রপাতে প্রাণ গেল ৩ মাসের শিশুর; বাবা-মাসহ আহত ৬
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৪:৪২ পিএম
X

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে ৩ মাস বয়সী এক শিশু নিহত এবং একই পরিবারের ৬ জন আহত হয়েছেন। নিহত শিশুর নাম উজ্জ্বল চাকমা (৩ মাস)। শিশুটির পিতা নয়ন চাকমা ও মাতা রেশমি চাকমা বজ্রপাতে আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) রাত ৩টার দিকে এই বজ্রপাতের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বজ্রপাতের সময় সবাই একটি বসতঘরে অবস্থান করছিলেন। বজ্রপাতের বিকট শব্দে শিশু উজ্জ্বল চাকমার মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

এ ঘটনায় আহতরা হলেন— প্রদীপ চাকমা (৫০), মায়া রানি চাকমা (৪৫), নয়ন চাকমা (২৫), রেশমি চাকমা (২০), জেরিং চাকমা (১৮) ও নিজুম চাকমা (১৫)। তারা সম্পর্কে একই পরিবারের সদস্য; পিতা-মাতা, সন্তান ও পুত্রবধূ।

তারা সবাই বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামের বাসিন্দা বলে জানান সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য দয়াধন চাকমা। তিনি বলেন, সোমবার রাত ৩টার দিকে বজ্রপাতে ঘুমন্ত অবস্থায় বসতবাড়িতে সবাই আহত হন। বজ্রপাতের বিকট শব্দে শিশুটি মারা গেছে বলে ধারণা করছি। আহত ৬ জনকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপ্পল বাপ্পী চাকমা জানান, ভোরের দিকে বজ্রপাতে আহত ৬ জন হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে ৫ জন বাড়ি ফিরে গেছেন। বর্তমানে একজন হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনিও আশঙ্কামুক্ত। এ ঘটনায় নিহত শিশুটি বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জনান, এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। বাবা-মায়ের কোলের শিশুটি বজ্রপাতে মারা গেল। পরিবারের সবাই এই ঘটনায় আহত হয়েছেন। আমি খোঁজখবর নিয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করবো।

এসকে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝