ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রামিসা হত্যার বিচার ও দেশব্যাপী নারী নিরাপত্তার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:২৩ পিএম
X

শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, দেশজুড়ে নারী ও শিশুদের ওপর চলমান সহিংসতা-নিপীড়ন প্রতিরোধ এবং দ্রুত ন্যায়বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শহরের ঝুমুর চত্বরে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ ও ‘সর্বজনীন সচেতন নাগরিক’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি বায়েজিদ পাটোয়ারী, বেলায়েত পাটোয়ারী, এম ফারভেজ হোসেন, পিংকি পাটোয়ারী, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক ফারহানা চৌধুরী বৃষ্টি, যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল কাদের তুষার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাত বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনা শুধু আজকের নয়; এর আগেও আছিয়াসহ অনেক শিশুকে হত্যা করা হয়েছে। আজ থেকে দশ বছর আগেও তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা কোথায়? সরকার নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছে, কিন্তু বাস্তবে ঘরের বাইরে নারীরা নিরাপত্তা পাচ্ছে না। আমরা বারবার নিরাপত্তা চাইলেও ব্যর্থ হচ্ছি।

তারা আরও বলেন, দেশে প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে, কিন্তু সঠিক বিচার হচ্ছে না। ধর্ষকদের বিরুদ্ধে মামলা হচ্ছে, গ্রেপ্তারও করা হচ্ছে; কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে না। এই বিচারহীনতাই ধর্ষণের মতো অপরাধ বাড়ার অন্যতম কারণ। তারা রাষ্ট্রের কাছে দাবি জানান, চিহ্নিত ধর্ষকদের দ্রুত ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝