ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কমলগঞ্জে চুরি প্রতিরোধ-দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১০:৩২ পিএম
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে চুরি প্রতিরোধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) ইসলামপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উদ্যোগে কালারাইবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে তিনটি গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফারুক মিয়া। তিনি বলেন, “এলাকায় চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের সহায়তায় দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”

ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, “চুরি স্থানীয় শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। দোষীদের কার্যকর শাস্তি না হলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়বে।”

ইউপি সদস্য মো. শাহনেওয়াজ বলেন, “আমরা চাই, চোরেরা যেন ভবিষ্যতে আর এমন কর্মকাণ্ডে জড়াতে না পারে। এজন্য দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।”

বক্তব্য দেন মো. সবুজ মিয়া, আব্দুল্লাহ মিয়া ও প্রবাসী সোয়াইব হোসেন। তারা বলেন, স্থানীয় জনগণ সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে অপরাধ দমন সম্ভব। তবে প্রশাসনের সহযোগিতা ছাড়া এ উদ্যোগ সফল হবে না।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দোষীদের শাস্তির দাবিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, “কিছুদিন আগে এলাকায় একটি চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা সন্দেহভাজন কয়েকজনকে আটক করে গ্রাম্য সালিশের মাধ্যমে মারধর করে। পরে মারধরের শিকার ব্যক্তিরা থানায় অভিযোগ করেন। ধারণা করা হচ্ছে, এ ঘটনাকে কেন্দ্র করেই মানববন্ধন হয়েছে।”

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝