ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জাহাঙ্গীরনগরে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টর অফিসে শিক্ষার্থীদের তালা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৩:৪৬ পিএম আপডেট: ১৬.০৫.২০২৬ ৩:৪৮ পিএম
X

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টর অফিসে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের তালা ভেঙে সেখানে নতুন তালা লাগান তাঁরা। একই সঙ্গে আগামীকাল (রোববার) প্রশাসনিক ভবনেও তালা লাগানোর ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে গত মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা। সেই সময় পার হওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার না হওয়ায় প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দেন একদল শিক্ষার্থী।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী লামিশা জামান বলেন, ‘উপাচার্যের কাছে আমরা যে ছয় দফা দাবি দিয়েছিলাম, সেখানে বলেছিলাম ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। আর যদি অভিযুক্তকে গ্রেপ্তার করা না যায়, তাহলে সেই ব্যর্থতার দায় নিয়ে প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও প্রক্টরিয়াল বডি তাদের ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেনি। এ কারণে আমরা এই ব্যর্থ প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁর অফিসে তালা লাগিয়েছি।’

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝