ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চিপ ডিজাইনে বুয়েটের বড় সাফল্য, আরআইএসসি-ভি প্রসেসরের সফল টেপ-আউট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৪০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশীয় সেমিকন্ডাক্টর শিল্প ও প্রযুক্তি গবেষণায় এক নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি শতভাগ ওপেন-সোর্স ৩২-বিট আরআইএসসি-ভি (RISC-V) প্রসেসর ‘প্রগতি ভি১’-এর সফল টেপ-আউট (ডিজাইন চূড়ান্তকরণ) সম্পন্ন করেছে।

এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে সম্প্রতি বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর কাছে তৈরিকৃত এই চিপটির একটি বিশেষ স্মারক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

স্মারক হস্তান্তর অনুষ্ঠানে প্রজেক্টের সুপারভাইজার অধ্যাপক ড. এ বি এম হারুন-উর রশীদ, ইইই বিভাগের প্রধান অধ্যাপক মোমিনুজ্জামান, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের সিইও মোঃ সাখাওয়ার হোসেন এবং আইটেস্ট ইনকর্পোরেটেডের পরিচালক সৈয়দ মুনির উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে আইটেস্ট বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং লিড মো. মাশরুর সালেহীনসহ এই যুগান্তকারী গবেষণার সাথে যুক্ত গবেষণা দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বুয়েটের এই সফল চিপ ডিজাইন বা টেপ-আউট সম্পন্ন করার মাধ্যমে দেশের সেমিকন্ডাক্টর ও মাইক্রোচিপ শিল্পে এক নতুন দিগন্তের উন্মোচন হলো, যা ভবিষ্যতে বিশ্ববাজারে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণে বড় ভূমিকা রাখবে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝