ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আমতলীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:০৮ পিএম
X

বরগুনার আমতলী উপজেলায় মো. মনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ মে) দিবাগত রাতে উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন দক্ষিণ আমতলী এলাকার মো. জয়নাল মৃধার ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, আমতলী সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাশে আজিজ মৃধার রাইস মিল সংলগ্ন এলাকায় খালের পাড়ে রক্তাক্ত অবস্থায় মনোয়ার হোসেনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

নিহতের দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছিল বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এ বিষয়ে আমতলী থানার (ওসি) আবু হাচনাইন পারভেজ জানান, ঘটনাটি গত রাতে খুরিয়ার খেয়াঘাট এলাকায় ঘটেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এএসকে/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝