ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মিরপুর টেস্ট: ৪১৩ রানে অলআউট বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ২:৫৩ পিএম
X

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ৪১৩ রানে প্রথম ইনিংস শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুটা ছিল বিশেষ—মুশফিকুর রহিম নিজের ৩৯তম জন্মদিনে সতীর্থদের সঙ্গে কেক কেটে উদযাপন করেন, এরপর মাঠে নেমে নিজের ইনিংসকে এগিয়ে নেন।

৪৮ রান নিয়ে দিন শুরু করা মুশফিক পরে টেস্ট ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক পূর্ণ করেন। পঞ্চম উইকেটে লিটন দাসের সঙ্গে তিনি ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তবে ৯৭তম ওভারে আব্বাসের বাউন্সারে ক্যাচ তুলে দিয়ে ৩৩ রানে ফিরে যান লিটন।

এরপর দ্রুতই ভাঙে বাংলাদেশের মিডল অর্ডার। সাত নম্বরে নেমে মিরাজ ১২ বলে ১০ রান করে আব্বাসের শিকার হন। ৬৯ রানে অপরাজিত থাকা মুশফিকের সেঞ্চুরির আশায় ছিলেন সমর্থকরা, কিন্তু প্রয়োজনীয় সঙ্গ তিনি পাননি। তাইজুল ইসলামও বেশিক্ষণ টিকতে পারেননি—আব্বাসের বাউন্সারে পুল করতে গিয়ে ২৩ বলে ১৭ রানে আউট হন, ক্যাচ নেন রিজওয়ান। এটি ছিল আব্বাসের চতুর্থ উইকেট।

শেষ পর্যন্ত ব্যক্তিগত ৭১ রানে থেমে যায় মুশফিকের ইনিংস। শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে সেঞ্চুরির আক্ষেপ নিয়েই ফিরতে হয় অভিজ্ঞ এই ব্যাটারকে।
ইনিংসের শেষ দিকে আব্বাসের বলে রানের খাতা না খুলেই আউট হন এবাদত হোসেন, যা তাকে এনে দেয় পাঁচ উইকেট। পরে তাসকিন আহমেদের ১৯ বলে ২৮ রানের দ্রুত ইনিংসে ভর করে বাংলাদেশ পৌঁছায় ৪০০ রানের মাইলফলকে।

এর আগে প্রথম দিনে বাংলাদেশের ভিত গড়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত ১০১ এবং মুমিনুল ৯১ রান করেন। তৃতীয় উইকেটে তাদের ১৭০ রানের জুটি দলের বড় সংগ্রহের ভিত্তি তৈরি করে। প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ৩০১।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৪১৩ (১১৭.১ ওভার) — শান্ত ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১; আব্বাস ৫-৯২, শাহিন ৩-১১৩

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝