ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তালাবদ্ধ ঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:৩৬ এএম
নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে একটি তালাবদ্ধ ঘর থেকে এক গার্মেন্টস কর্মীর মুখ ও পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌণে ১০টার দিকে পূর্ব নিমাইকাশারী মামা ভাগিনার গলির মুহিদুল ইসলামের বাসার ভাড়াটিয়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বর্ষা আক্তার বাগমারা এলাকার মামুন ওরফে রুবেলের স্ত্রী।

নিহতের মা সুলতানা ও বড় বোন স্বপ্না জানান, দুই দিন আগে মেয়ে সাথে কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাই। তালাবদ্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা তাকে খবর দেয়। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তালা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বামী তাকে তালাক দিলে দ্বিতীয় বিয়ে করলেও স্বামীর আসা-যাওয়া কম ছিল। তবে দেড় মাস আগে স্বামীর প্রথম স্ত্রীকে নিয়ে তাদের দু'জনেরই ঝগড়া হলে বর্ষার কাছে আসেনি সে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন খালাসি জানান, তালাবদ্ধ ঘরের ভেতরে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য ও জড়িত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে। 

এসএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝