ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমতলীতে চাঁদা আদায়ের সময় শ্রমিকদল নেতা গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৫৪ পিএম
X
Advertisement

বরগুনার আমতলীতে শ্রমিক সংগঠনের পরিচয় ব্যবহার করে সিএনজি ও অটোরিকশা (আলফা) চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় পৌর শ্রমিকদলের সভাপতি মো. মিল্টন হাওলাদার ও লাইনম্যান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আমতলী চৌরাস্তায় সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে আমতলী চৌরাস্তায় সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ডে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ ছিল। পরে স্থানীয় সংসদ সদস্য, বিএনপি নেতৃবৃন্দ এবং প্রশাসনের সমন্বয়ে স্ট্যান্ডগুলোতে সব ধরনের চাঁদা আদায় বন্ধ করা হয়। তবে মে মাসের প্রথম দিক থেকে আবারও চাঁদা আদায় শুরু হয় বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার দুপুরে চাঁদা আদায়ের সময় স্থানীয় জনগণ তাদের আটক করে। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ মো. মিল্টন হাওলাদার ও লাইনম্যান সুমনকে হেফাজতে নেয়।

এ বিষয়ে আমতলী থানার ওসি আবু সাঈদাত মো. হাসনাইন পারভেজ বলেন, চাঁদা আদায়ের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় মো. আনোয়ারুল ইসলাম নামে একজন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামি মিল্টন ও সুমনকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

এসকে/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement