চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় হোসনে আরা (৪০) নামে এক গৃহবধূর বিষপানে মৃত্যু হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হোসনে আরা ওই গ্রামের আশরাফুল হকের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্বামীর বাড়িতে রাখা ঘাসনাশক বিষ পান করেন তিনি। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এনআই/এসআর