ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
১০০টিরও বেশি আসন ‘লুট করে নিয়েছে’: মমতা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:৪৭ পিএম
X
Advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাফল্যের মধ্যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে তীব্র অভিযোগ তুলেছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি ১০০টিরও বেশি আসনে “জয় ছিনিয়ে নিয়েছে”।

সোমবার (৪ মে) কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে “বিজেপির কমিশন” হিসেবে আখ্যা দিয়ে বলেন, তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তার অভিযোগ, এটি কোনো নৈতিক জয় নয়; বরং কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নেতৃত্ব এবং নির্বাচন কমিশনের যোগসাজশে “অন্যায়ভাবে আসন দখল” করা হয়েছে। তবে তিনি জানান, এই ফলাফলের পরও তৃণমূল কংগ্রেস ভবিষ্যতে পুনরায় ঘুরে দাঁড়াবে।

অন্যদিকে, বিজেপি এই জয়কে জনগণের রায় হিসেবে উল্লেখ করে বলেছে, এটি পশ্চিমবঙ্গের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে একে “জনগণের শক্তির জয়” এবং “সুশাসনের রাজনীতির বিজয়” হিসেবে অভিহিত করেন।

ভোট গণনা চলাকালীন সময়েও তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। দলটির অভিযোগ, গণনা প্রক্রিয়ায় বিলম্ব করা হচ্ছে এবং ডায়মন্ড হারবার, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, কুলপি, রায়দিঘি, পাথরপ্রতিমা, বাসন্তী, বর্ধমান উত্তর ও সীতাইসহ একাধিক আসনে ফল স্পষ্ট হলেও শংসাপত্র প্রদানে বিলম্ব করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় গণনাকেন্দ্র পরিদর্শনের সময়ও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে গণনা কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement