ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ডাক বিভাগকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৯:০৫ পিএম
X

ডাক বিভাগকে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে রূপান্তর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

শনিবার (২ মে) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারায় মন্ত্রীর নিজ বাসভবনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডাক বিভাগ কেবল বার্তা আদান-প্রদানের প্রতিষ্ঠান নয়, এটি দেশের অন্যতম প্রাচীন ও বিশ্বস্ত সামাজিক প্রতিষ্ঠান। বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ডাকঘর দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও সেবা পৌঁছে দিতে সক্ষম। বর্তমান প্রেক্ষাপটে ডাকঘরগুলোকে শুধুমাত্র চিঠি আদান-প্রদানের কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ না রেখে উন্নয়ন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ডাক বিভাগকে আধুনিকায়নের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় যুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ডাক বিভাগের মনোগ্রাম সম্বলিত একটি মানপত্র মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, জেলা কমিটির দপ্তর সম্পাদক মো. ইউনুছ আলী, মধুপুর উপজেলা কমিটির সদস্য জহিরুল ইসলাম ও রফিকুল ইসলামসহ অন্যান্যরা।

এ সময় তারা চাকরি জাতীয়করণ, সিবিএ নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন, শাখা ডাকঘরের স্থায়ী পাকা ভবন নির্মাণ এবং পদোন্নতি সংক্রান্ত দাবি তুলে ধরেন।

পরে মন্ত্রী ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের সয়া উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন এবং বলিভদ্র ইউনিয়নের ইসপিনজারপুর দাখিল মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এছাড়া বিকেলে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে খাল পুনঃখনন কার্যক্রমের অংশ হিসেবে ধনবাড়ীর বীরতারার রাজারহাট এলাকায় ১ হাজার ৫০০ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথী।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট সামসুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝