ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
উখিয়ায় পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৩ জনের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১২:২৯ পিএম
X

কক্সবাজারের উখিয়ায় পৃথক ঘটনায় রোহিঙ্গা শিশু ও নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) উপজেলার জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়া গ্রামের রাশেদা বেগম (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি একই এলাকার মো. হাশেমের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, নিজ ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় স্বজনেরা তাকে দেখতে পান।

অপরদিকে, উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গতকাল সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রিয়াজ নামের ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। রাস্তার ধারে খেলাধুলার সময় ট্রাকের ধাক্কায় সে নিহত হয়।

অন্যদিকে, উখিয়ার মেরিন ড্রাইভ সড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মনসুর আহমদ আজাদ (২৮) নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের শিক্ষক। শুক্রবার (১ মে) দুপুর তিনটার দিকে তিন বন্ধু মিলে মোটরসাইকেলে টেকনাফ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনসুর আহমদ আজাদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা গ্রামের পূর্ব ইলশা জামালুল কোরআন দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোক্তার আহমদের বড় ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৩ জনের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।

এফএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝