ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অধিকার চাই
✎ আফরোজা পারভীন
⏲ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:২০ পিএম আপডেট: ০১.০৫.২০২৬ ৯:৪২ পিএম
X
Advertisement

প্রতি হাতুড়ির আঘাত আমার
রক্তের দামে কেনা,
উন্নয়নের সব ইতিহাস
শ্রমিকের কাছে দেনা।

প্রতিটি ইটকে কাঁধে তোলা হাত
এই শরীরের জোরে,
কারখানা চলে আমার শ্রমেই,
রিকশার চাকা ঘোরে।

আমি মজদুর, মজলুম আজ,
বঞ্চিত এক সেনা,
উন্নয়নের সব ইতিহাস
শ্রমিকের কাছে দেনা।

হাড়ভাঙা এই পরিশ্রমেই
অবকাঠামো যত,
আমার জীবন বস্তিতে কাটে
অবহেলিতের মতো।

প্রতিবাদ ছাড়া দুঃখ আমার
কোনদিনও ঘুচবে না,
উন্নয়নের সব ইতিহাস
শ্রমিকের কাছে দেনা।

মর্যাদা আর অধিকার চাই,
ন্যায্যতা চাই আমি,
আমার কাছে পরিবার, কাজ—
দুটোই ভীষণ দামি।

আমার শরীরে ফাটল ধরলে
কেউ আর খুঁজবে না,
উন্নয়নের সব ইতিহাস
শ্রমিকের কাছে দেনা।

আরএন
Advertisement
Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement