ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আমতলীতে ৯৫ বছরের অসহায় বৃদ্ধের জমি দখলের চেষ্টার অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৮:২৫ পিএম
X

বরগুনার আমতলী উপজেলায় ৯৫ বছর বয়সী এক অসহায় বৃদ্ধের বন্দোবস্তপ্রাপ্ত জমি প্রতারণার মাধ্যমে আত্মসাৎ ও অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসহায় বৃদ্ধ তোমেজ গাজী (৯৫) বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে আরও জানা যায়, উপজেলার আঠারগাছিয়া এলাকার বাসিন্দা মো. তোমেজ গাজী দীর্ঘদিন যাবৎ তার বন্দোবস্তপ্রাপ্ত ভোগদখলীয় জমিতে বসবাস করে আসছেন। প্রায় তিন বছর আগে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে তিনি নিজের ৩০ শতাংশ জমি ৭৫ হাজার টাকার বিনিময়ে বন্ধক রাখেন। বন্ধকি দলিল সম্পাদনের কথা বলে অভিযুক্তরা কৌশলে জমি হস্তান্তরের কাগজপত্র তৈরি করে নেয়। পরে তারা ওই জমির মালিকানা দাবি করে সেখানে প্রবেশ করে সীমানা পিলার ভাঙচুর এবং দখলের চেষ্টা চালায়।

এ ঘটনায় একই এলাকার মো. জাকারিয়া হাং (৩৫), মো. রুমান হাং (৩১), মো. বাহাউদ্দিন হাং (৫৭) ও মোসা. সুখি বেগম (২৮)-কে আসামি করে গত ৬ এপ্রিল আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন তোমেজ গাজী। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই আনোয়ার হোসেনকে তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তদন্ত চলাকালীন অবস্থায় গত ২৭ এপ্রিল অভিযুক্তরা জমিতে মাটি কেটে ঘর নির্মাণের উদ্যোগ নেয়। তখন তোমেজ গাজী বাধা দিতে গেলে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত মো. জাকারিয়া হাং (৩৫)-এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই আনোয়ার হোসেন বলেন, তদন্ত চলছে। যথাসময়ে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে।

এসকে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝