ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাত বিভাগে ১১ দলের সমাবেশের ঘোষণা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৩:০৬ পিএম আপডেট: ৩০.০৪.২০২৬ ৩:০৮ পিএম
X

দেশের ৭ বিভাগে ভিন্ন ভিন্ন দিনে সমাবেশ করার কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। 

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের লিঁয়াজো কমিটির সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিঁয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৬ মে রাজশাহীতে, ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল ও ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে তারা।

হামিদুর রহমান বলেন, 'আজকে আমাদের শীর্ষ নেতাদের বৈঠক থেকে এসব কর্মসূচি ঘোষণা হয়েছে।'

তিনি বলেন, 'জেলাভিত্তিক ১১ দলের সিনিয়র নেতারা সফর করবেন। এ সময় আমাদের জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা হবে। সবশেষে অক্টোবরে আমরা ঢাকায় একটা বড় সমাবেশ করবো।'

তিনি আরও বলেন, 'সরকার প্রশাসনে অনেক বেশি দলীয়করণ করছে। নিয়োগ বাণিজ্য, স্থানীয় নির্বাচন না দিয়ে নিজেদের লোকজনকে পদে বসাচ্ছে। আমরা দেশবাসীকে সচেতন করছি। জনগণের সমস্যা সমাধানের জন্য আমরা নিয়মতান্ত্রিক ভাবে জনগণকে নিয়ে রাজপথে আন্দোলন করবো।'

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দীন আহমেদ, বিডিপির মহাসচিব নিজামুল হক নাঈম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলের শীর্ষ নেতারা।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝