ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলা, কেন্দ্র সচিবসহ ৬ জনকে অব্যাহতি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৫ পিএম
X
Advertisement

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম তদন্ত কার্যক্রম শুরু করেন।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন—শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাও. হাফিজুল রহমান, হল সুপার হায়দার আলী এবং কক্ষ পরিদর্শক আছমা খাতুন, জুয়াইরিয়া সুলতানা, কাওছার আহম্মেদ ও মামুনুর রশিদ।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল গণিত (কোড: ১০৮) পরীক্ষার দিন শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণে অনিয়ম ঘটে। ওই দিন কেন্দ্রের ৮ নম্বর কক্ষে ২৬ জন নিয়মিত পরীক্ষার্থীকে অনিয়মিতদের জন্য নির্ধারিত ‘মেঘনা সেট’-এর প্রশ্নপত্র দেওয়া হয়। অন্যদিকে ৯ নম্বর কক্ষে ২৯ জন অনিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ২৬ জনকে নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্ন সরবরাহ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সোমবার (২৭ এপ্রিল) বিকেলে অনিয়মের অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইদুজ্জামান হিমু অভিযুক্তদের সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত কমিটি গঠন করা হয়।

তিনি আরও জানান, তদন্ত কমিটি মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে এবং আগামী বুধবার (২৯ এপ্রিল) প্রতিবেদন ইউএনও’র কাছে জমা দেওয়া হবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement