ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুলাউড়ায় বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
X

মৌলভীবাজারের কুলাউড়ায় অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোগালীছড়ার বাঁধ ভেঙে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে আউশ, বোরো ধান ও বীজতলা তলিয়ে যাওয়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি স্রোতের কারণে কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর এলাকায় গোগালীছড়ার প্রায় ১৫০ ফুট বাঁধ ভেঙে যায়। এতে বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, করেরগ্রাম, মিনারমহল, সৈয়দপুর, গাজীপুর, পুরন্দপুর, হরিপুর ও বড়কাপনসহ অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়।

পানিতে তলিয়ে যায় বিস্তীর্ণ আউশ ও বোরো ধানের ক্ষেত, আউশের বীজতলা এবং অসংখ্য ফিশারিজ, ফলে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন কুলাউড়া ও জয়চন্ডি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা।

এসআরসি/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝