ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল ও জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:৩০ পিএম
X

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে সড়কে বালু রেখে গণউপদ্রব সৃষ্টি এবং দুই মাদক সেবনকারীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

সোমবার বিকেলে উপজেলার ফতেপুর ও মদনহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, মহাসড়কের পাশে বালু রেখে গণউপদ্রব সৃষ্টির অপরাধে মো. শাহাবুদ্দিনকে মহাসড়ক আইন, ২০২১ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে, মদনহাট এলাকায় মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মো. ইউনুছ (৪৭) ও মো. রফিক (৪২) নামে দুই মাদক সেবনকারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ইউএন/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝