ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:০০ পিএম
X

সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ির গ্রীল কেটে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা ও প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। 

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রাম এলাকার সাবেক মেম্বার ব্যবসায়ী আব্দুস সালাম বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ডাকাতি হওয়া মালামাল উদ্ধার কিংবা ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করতে পারেনি।

বাড়ির মালিক সালাম মেম্বার বলেন, রাত আনুমানিক তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একদল ডাকাত আমার বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। আমি প্রধানমন্ত্রীর তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বর্তমান সরকারের আমলে আমাদের মতো মানুষের বাড়িতে যদি ডাকাতি হয় তাহলে সাধারণ মানুষের কি হবে?

সালাম মেম্বারের ছেলে জানান, গতরাতে ডাকাতরা আমাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় আড়াই লক্ষ টাকা ও ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। যাওয়ার সময় ডাকাতরা বাড়ির সবাইকে হত্যার হুমকি দেন। বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।  

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। ডাকাতি হওয়া মালামালের পরিমাণ জানতে ও তা উদ্ধারসহ ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে বিশেষ টিম গঠন করা হয়েছে।

ওএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝