ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৫৫ পিএম
X

ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। 

সোমবার বিকেলে পৌরশহরের উপজেলা গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন- শরীফ (২০), রাসেল (৩০), বশির আহমেদ (৪৫), কাশেম (৪০), জান্টু পরান (৫৫) ও মো. শহিদ (৪০)। তারা সবাই লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

জানা গেছে, লালমোহন বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উপজেলা গেট এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার বোঝাই পিকআপের সঙ্গে ওই অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় আহত হন চালকসহ ওই অটোরিকশার ৬ যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গেলে আহত মো. রাসেল ও বশির আহমেদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। 

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপটিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এইচপি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝