ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে এক কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৫০ পিএম
X
Advertisement

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় এক কোটি টাকার সম্পত্তি পুনরুদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সোমবার বিকেলে উপজেলার রহুল্লাপুর মৌজার সাত্তারঘাট ব্রিজসংলগ্ন সড়কের পাশের এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে ওই জমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, উচ্ছেদ অভিযানের মাধ্যমে প্রায় এক কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হয়েছে। পাশাপাশি আশপাশের অন্যান্য অবৈধ স্থাপনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউএন/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement