ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্বাস্থ্য ও শিক্ষাখাতে সরকার গুরুত্ব দিচ্ছে: দীপেন দেওয়ান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:৪২ পিএম
X
Advertisement

বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষাখাতের উন্নয়নকে বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান।

সোমবার নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট রাঙামাটি জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'নবনির্মিত এই হাসপাতাল ভবনের উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবায় আরেকধাপ এগিয়ে গেল।'

তিনি বলেন, 'স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, এ অধিকার থেকে যাতে কেউ বঞ্চিত না হয় সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কাজ করছে।'

মন্ত্রী বলেন, 'পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষাখাতে যেসব সমস্যা রয়েছে তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেয়া হবে। শুধু জেলা সদর নয় পাহাড়ের প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলো আধুনিকায়নে কার্যকর উদ্যোগ নেয়া হবে।'

তিনি বলেন, 'ইতিমধ্যে এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। আশা করছি অতিদ্রুতই স্বাস্থ্যখাতে বিদ্যমান বিভিন্ন  সমস্যা সমাধান করা হবে।'

সদর হাসপাতালে আগত রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ তাদের সাথে ভালো আচরণের মাধ্যমে সম্পর্ক বন্ধুত্বসূলভ করার আহ্বান জানান দীপেন দেওয়ান।

জেলা স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।

এ সময় আরও বক্তব্য রাখেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রীতি প্রসূন বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা, জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর প্রমুখ।

এসআই/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement