ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:৪৫ পিএম
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এনজিও ‘গাক’-এর সরবরাহ করা স্কুল ফিডিংয়ের সেদ্ধ ডিম খাওয়ার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট এনজিওকে অবহিত করে।

খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম নিয়ে ঘটনাস্থলে যান এবং অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দেন।

মেডিকেল টিমের প্রধান ও হাসপাতালের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম জানান, অ্যালার্জিজনিত কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়ে ওঠে।

স্কুল ফিডিং সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-এর ফিল্ড অফিসার রাসেল রানা বলেন, উপজেলায় ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ে তারা স্কুল ফিডিং সরবরাহ করে থাকেন। তবে রোববার অন্য কোথাও কোনো সমস্যা দেখা না দিলেও একটি বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ খাতুন বলেন, ডিম খাওয়ার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে মেডিকেল টিম এসে চিকিৎসা প্রদান করে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী জানান, বর্তমানে শিক্ষার্থীরা সুস্থ রয়েছে। ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এনআই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝