ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
২ মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:১৯ পিএম
X

দুই মাসেরও বেশি সময় পর রাজধানী তেহরান থেকে বাণিজ্যিক বিমান চলাচল পুনরায় শুরু করেছে ইরান। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বন্ধ হয়ে যাওয়া ফ্লাইটগুলো শনিবার থেকে চালু হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তাম্বুল, মাস্কাট ও সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে গেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ার ৫৬ দিন পর তেহরান থেকে মাশহাদে প্রথম ফ্লাইট পরিচালনা করেছে বলে জানিয়েছে ইরনা।

কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে বাকু, নাজাফ, বাগদাদ ও দোহাসহ আরও কয়েকটি গন্তব্যে ফ্লাইট চালু করা হবে।

ইরান এয়ারপোর্টস অ্যান্ড এয়ার ন্যাভিগেশন কোম্পানির প্রধান মোহাম্মদ আমিরানি বলেন, দেশের পূর্বাঞ্চলে—যা তুর্কমেনিস্তান, আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তসংলগ্ন—অভ্যন্তরীণ ও ট্রানজিট ফ্লাইটকে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া মাশহাদ, জাহেদান, কেরমান, ইয়াজদ ও বিরজান্দের মতো প্রাদেশিক বিমানবন্দরগুলোকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে নতুন করে রুট নির্ধারণ এবং ট্রানজিট ফ্লাইট ফিরিয়ে আনতেও আলোচনা চলছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলে। আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। যদিও কাতার ও আমিরাত ধীরে ধীরে তাদের আকাশসীমা খুলে দেয়, তবুও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।

অন্যদিকে হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার কারণে জ্বালানি সংকটের আশঙ্কাও বাড়ছে, যা বৈশ্বিক বিমান চলাচলে নতুন চাপ তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। সূত্র: আল-জাজিরা

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝