গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম-সন্দেহজনিত কারণে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিল, আর বাকি চারজনের মৃত্যু হয়েছে হাম সন্দেহে।
একই সময়ে নতুন করে হাম ও হাম-সন্দেহে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৯ শিশুর এবং সন্দেহজনক আরও ১৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৯ শিশু এবং সন্দেহজনক আরও ২৮ হাজার ৩৩৩ শিশু আক্রান্ত হয়েছে।
এসআর