ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার মিলান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:৩৯ পিএম
X
Advertisement

ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইন্টার মিলান। মঙ্গলবার রাতে সান সিরোয় অনুষ্ঠিত সেমিফাইনালের দ্বিতীয় লেগে কোমোর বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পায় ইন্টার। আরএফআই-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খেলার ৩২ মিনিটে প্রথম গোল হজম করে স্বাগতিকরা। প্রথমার্ধ শেষে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ব্যবধান আরও বাড়ায় কোমো।

এরপর ৬৯তম মিনিটে হাকান কালহানোগ্লু গোল করে ইন্টারকে ম্যাচে ফেরান। ৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি।

নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে, ৮৯তম মিনিটে পিটার সুচিচের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার। এই নাটকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তারা ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে।

বর্তমানে সেরি আ শিরোপার কাছাকাছি থাকা ইন্টার ফাইনালে লাৎসিও অথবা আতালান্তার মুখোমুখি হবে।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement