ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাঙ্গামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী পালিত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:৩৮ পিএম
X
Advertisement

যথাযোগ্য মর্যাদায় রাঙ্গামাটিতে পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে আজ সোমবার (২০ এপ্রিল) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন রাঙ্গামাটি সদর সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত।

এছাড়া মুক্তিযুদ্ধে রাঙ্গামাটিতে বিজয়ের প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) মনীষ দেওয়ান উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী এবং রাঙ্গামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শেখ লুৎফর রহমান।

বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠদের জীবন থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এর আগে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

১৯৭১ সালের এই দিনে রাঙ্গামাটির নানিয়ারচর বুড়িঘাটে সম্মুখযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে শহিদ হন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ।

পরে স্থানীয় দয়াল কৃষ্ণ চাকমা নামে এক পাহাড়ি তাঁকে বুড়িঘাটে একটি পাহাড়ি টিলায় সমাহিত করেন। সেখানে বীরশ্রেষ্ঠের স্মৃতিসৌধ নির্মিত হয়েছে।

এসকে/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement