ভাবনার ওপারে ভবিষ্যতের বাস
ওর ভাষা ওর গোপন সোর্সকোড
ওর চিত্র-শিল্পের লাইভ আর্কাইভ
আমার জানা নেই;
জীবনের গতি-নদীর পথে পথে গান
ওর কথকতা ওর থেমে যাওয়া ভাঙ্গন
ওর দম নেওয়া-ফুলানো বেলুন
আমার জানা নেই;
আকাশের স্রোতে নক্ষত্রের একাকী চলা
ওর সাথিহীন সময় ওর বুকে পাথর ভার
ওর এই আনমনে বসে থাকা
আমার জানা নেই;
লয়-বিলয়ের ঘূর্ণিপাকে-স্বর্ণসুতো ধরে চলছে
ওর সাহসী সংগ্রাম ওর ভালোবাসা
ওর সবটুকুই জানা আছে আমার-ও যে
আমার মনের জানালা।
এমএ