ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আলীকদমে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:১৩ পিএম
X

বান্দরবনের আলীকদম উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে লাংতুর মুরুং নামের এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও দুই জন আহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আলীকদম–পোয়ামুহুরী সীমান্ত সড়কের কচুরছড়া ব্রিজের (১নং ভিউ পয়েন্ট) পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাংতুর মুরুং লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের লাইল্যাপাড়ার লুনওয়াই মুরংয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুরুকপাতা বাজার থেকে দুই আরোহী নিয়ে একটি মোটরসাইকেল আলীকদম সদরের দিকে যাচ্ছিল। কচুরছড়া ব্রিজের কাছে পৌঁছালে চালকের চোখে পোকা ঢুকে গেলে তিনি নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশের পাহাড়ে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় একটি সিএনজি চালক আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরোহী লাংতুব মুরং (৭০) মারা যান।

আহতরা হলেন মোটরসাইকেল চালক রিংরাউ মুরুং (২০) এবং আরোহী লংপং মুরং (৩৫)। আহত চালক রিংরাউ কুরুকপাতা ইউনিয়নের লেলংপাড়ার বাসিন্দা এবং লংপং মুরং লামা উপজেলার লাইল্যাপাড়ার বাসিন্দা। বর্তমানে তারা আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝