ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমতলীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৫৬ পিএম
X
Advertisement

বরগুনার আমতলী উপজেলায় অটোরিকশার চাপায় জুনায়েদ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর টেপুরা বাজারের তিন রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মো. আবু সায়ীদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুনায়েদ তার বড় ভাইয়ের সঙ্গে হলদিয়া ইউনিয়নে গাজী কালুর দরগাহে অনুষ্ঠিত ওরশ মাহফিলে খাবারের দোকান বসাতে এসেছিল। সকালে তার বড় ভাই কিছু মালামাল দিয়ে তাকে বাড়ির উদ্দেশ্যে পাঠান। পথে টেপুরা বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং জুনায়েদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা এক নারী আহত হন।

আমতলী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএসকে/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement