ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তারা আজ রাবণ হয়ে গেছে: বিএনপিকে নাহিদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৮:৩৬ পিএম
X

বিএনপিকে ‘রাবণ’ আখ্যা দিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের রক্তের কথা ভুলে গেছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠনের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, “কথায় আছে, যে যায় লঙ্কায়, সে-ই রাবণ হয়। তারা আজ রাবণ হয়ে গেছে। ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গেছে।”

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় এসে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

তিনি বলেন, বর্তমান সরকারের কাছে আর কোনো আশা নেই এবং তারা জনগণের ভোটের প্রতিফলন ঘটাতে পারেনি। মানবাধিকার, পুলিশ সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয়নি বলেও দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, “যারা রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। বর্তমান সরকারকেও সেই পরিণতি ভোগ করতে হতে পারে।”

শুধু সংসদে নয়, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোট, জুলাই সনদ ও শ্রমিক অধিকারসহ বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন জোরদার করা হবে।

সরকারকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যের প্রয়োজনীয় সময়ে সরকার সেই সুযোগ নষ্ট করেছে এবং এখন প্রধানমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা উচিত।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝