ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চরফ্যাশনের নদীতে গোসল করতে নেমে ইটভাটার শ্রমিক নিখোঁজ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:৩৩ পিএম
X

ভোলার চরফ্যাশনে মায়া নদীতে গোসল করতে গিয়ে আলমগীর (৩৫) নামে এক ইটভাটার শ্রমিক নিখোঁজ হয়েছেন। তিনি শরীয়তপুর জেলার ঘোষেরহাট থানার কৈলছুরি পাতার চর এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং আবদুর রহমান খাঁর ছেলে।

জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) সকালে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেসার্স ফাহিম ব্রিকসের দক্ষিণ পাশে অবস্থিত মায়া নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। আলমগীর গত বছরের ডিসেম্বর মাসে শরীয়তপুর এলাকার আব্বাস ও হযরত আলীর নেতৃত্বে কাজের উদ্দেশ্যে এখানে আসেন।

নিখোঁজ শ্রমিকের সহকর্মী মোসারফ হোসেন জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে তারা নদীতে গোসল করতে যান। একপর্যায়ে আলমগীরকে দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর তীরে তার ব্যবহৃত লুঙ্গি, ব্রাশ ও জুতা দেখতে পেয়ে সন্দেহের সৃষ্টি হয়।

তিনি আরও জানান, আলমগীর দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তিনি পানিতে তলিয়ে যেতে পারেন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পাশাপাশি বরিশাল থেকে ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে।

ফাহিম ব্রিকসের ম্যানেজার আব্বাস উদ্দিন জানান, সকাল সাড়ে সাতটা থেকে আলমগীর নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, ফায়ার সার্ভিস ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান জোরদার করা হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ আলমগীরকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এসএফ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝