ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাবির মুজিব হলের নামফলকে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম আপডেট: ৩০.০৯.২০২৬ ৬:০৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেটে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরিয়ে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক লাগানো হচ্ছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরানোর কাজ শুরু হয়।

হলের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলে আসা অনেকেই হলটি কোনটি, তা নিয়ে বিভ্রান্তিতে পড়তেন।’

হলের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. জোবান আলী বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হল প্রশাসন নামটি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার কাজ করছে।

এর আগে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন থেকে ওয়াকআউট করেন ডাকসুর পাঁচ নেতা।

গত ২৯ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব সিন্ডিকেটে ফেরত পাঠানোর কথা জানালে ডাকসুর ওই পাঁচ প্রতিনিধি অধিবেশন থেকে বের হয়ে যান।

ওয়াকআউট করা নেতারা হলেন—ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) মুহাম্মদ মাহিউদ্দীন, পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং সদস্য সাবিকুন্নাহার তামান্না।

এর আগে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার দাবি জানিয়েছিলেন হল সংসদের নেতারা। গত বছরের ১৯ ডিসেম্বর রাত আড়াইটার দিকে হলের গেটে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা একটি ব্যানার টাঙানো হয়।

তখন হল সংসদের সাধারণ সম্পাদক আল সাবাহ গণমাধ্যমকে জানিয়েছিলেন, হলের শিক্ষার্থীদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে এবং অধিকাংশ শিক্ষার্থী নাম পরিবর্তনের দাবির পক্ষে মত দিয়েছেন।

এসএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement