ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৫:২৩ পিএম
X

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক গ্রামের খান বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাইয়ের নাম আদনান হাসান নূর (১০) ও আব্রাহাম হাসান আয়ান (৭)। তারা কুষ্টিয়ার মেহেরপুর উপজেলার পিরোজপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে। তারা চার বছর যাবৎ সোনারগাঁওয়ের কাঁচপুর রায়েরটেক গ্রামের খান বাড়ির নিজাম উদ্দিন খানের বাড়িতে বাবা-মার সঙ্গে ভাড়া থাকেন। তারা দুজনই মাদ্রাসার ছাত্র।

দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ।

নিহতদের পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খান বাড়ির পুকুরপাড়ে দুই ভাই আদনান ও আব্রাহাম ফুটবল খেলতে যায়। হঠাৎ বলটি পাশের পুকুরে পড়ে যায়। পরে দুজন পুকুর থেকে তাদের ফুটবলটি তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায়। তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়ে। পরে এলাকাবাসী ওই পুকুর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, দুই ভাই পুকুরপাড়ে বল নিয়ে খেলছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যায়নি। পরে এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুঁজির পর একে একে দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় এক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই ভাইয়ের এ করুণ মৃত্যুতে তাদের পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার লোকজন ওই বাড়িতে নিহত দুই ভাইকে এক নজর দেখার জন্য ভিড় করছেন।

নিহত আদনান ও আব্রাহাম কাঁচপুর পুরান বাজারের ‘আব্দুল্লাহ ইবনে মাসুদ’ নামে একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। তাদের বাবা জিয়াউর রহমান সিদ্ধিরগঞ্জ ইপিজেডে চাকরি করতেন।

নিহতদের পিতা জিয়াউর রহমান জানান, আমার দুই ছেলে ফুটবল নিয়ে খেলতে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে। আমরা মরদেহ কুষ্টিয়ায় নিয়ে দাফন করবো।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝