ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বৈধ লাইসেন্স ছাড়া তেল নিতে যাওয়ায় ২ মোটরসাইকেল মালিকের জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:৫৮ পিএম
X

রাজশাহীর বাঘায় বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া পেট্রোল পাম্পে তেল নিতে যাওয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মোটরসাইকেল মালিককে জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত তাদের মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার নারায়নপুর গ্রামের শাহিন আলম এবং কলিগ্রামের ইব্রাহিম মোল্লা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জ্বালানি তেল সংগ্রহে শৃঙ্খলা বজায় রাখতে মোটরসাইকেল চালকদের জন্য রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে পাম্প এলাকায় ব্যানারও টানানো হয়। এছাড়া যেসব মোটরসাইকেলে পর্যাপ্ত তেল রয়েছে, তাদের লাইনে না দাঁড়ানোর নির্দেশনাও দেওয়া হয়।

তবে এসব নির্দেশনা অমান্য করে দুই ব্যক্তি পাম্পে তেল নিতে আসেন। এ সময় তারা প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমান আদালত তাদের অর্থদণ্ড করেন।

“বাঘা পেট্রোলিয়াম এজেন্সি”র স্বত্বাধিকারী লুৎফর রহমান জানান, সোমবার পাম্পে ৩ হাজার লিটার পেট্রোল ও সাড়ে ৪ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়। প্রশাসনের উপস্থিতিতে শৃঙ্খলার সঙ্গে তেল বিক্রি চলাকালে কাগজপত্র ও হেলমেটবিহীন দুই গ্রাহককে জরিমানা করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, বাইকারদের মধ্যে হেলমেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং পাম্পে শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা বলেন, তেলের সংকট মোকাবিলা ও শৃঙ্খলা বজায় রাখতে এসব নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কাগজপত্রবিহীন চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এএইচএ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝