ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৫ মৃত্যু, আক্রান্ত ১২৮২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ পিএম
X

দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮২ শিশু। তবে এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২ জনের এবং আক্রান্ত শনাক্ত হয়েছে ১৮০ জন।

সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ৫ হাজার ৯৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১ হাজার ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ সময়ে হাম সন্দেহে মোট ১১৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ৩ হাজার ৬৫২ শিশু আক্রান্ত হয়েছে, যার মধ্যে পরীক্ষায় ৬১১ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।

মৃত্যুর হিসাবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে ২ জনের মৃত্যু হয়েছে। তারা ঢাকা বিভাগের বাসিন্দা।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝