ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মৌলভীবাজারে বন্ধুর বিয়েতে অকটেন উপহার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৮:১৫ পিএম
X

মৌলভীবাজারের কুলাউড়ায় জ্বালানি তেলের সংকটের মধ্যে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন এক যুবক। প্রচলিত উপহারের ধারা ভেঙে, তিনি বন্ধুর বিয়েতে উপহার হিসেবে দিয়েছেন অকটেন, যা ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামে প্রবাসী আতিকুর রহমান লিটনের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের এ আয়োজনে উপস্থিত ছিলেন বরের ঘনিষ্ঠ বন্ধু মাসুম আহমদ, যিনি উপহার হিসেবে অকটেন প্রদান করেন। তার এই অভিনব উদ্যোগ অতিথিদের মধ্যে কৌতূহল ও প্রশংসা জাগিয়েছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির মুখে পড়েছেন। এই বাস্তবতা বিবেচনায় এবং বন্ধুর প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে মাসুম এই ব্যতিক্রমী উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন।

উপহার প্রদানকারী মাসুম বলেন, বর্তমানে জ্বালানি তেলের সংকট চলছে। তাই আমরা একটু ভিন্নভাবে বন্ধুকে শুভেচ্ছা জানাতে প্রতীকীভাবে ২ লিটার অকটেন উপহার দিয়েছি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে এবং অনেকেই এটিকে সময়োপযোগী ও সৃজনশীল উদ্যোগ হিসেবে দেখছেন।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝