ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:৩৮ পিএম
X

মুন্সীগঞ্জে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও সতেরো রাউন্ড গুলিসহ মাহফুজুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করেন। জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তবে এই আগ্নেয়াস্ত্র কার এই নিয়েও নানা গুঞ্জন চলছে। 

জেলা বিএনপির বহিস্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিনের আপন ভাগিনা নিজাম মেম্বারের সহযোগী বলে গ্রেপ্তারকৃত মাহফুজ এলাকায় পরিচিত। গ্রেপ্তারকৃত মাহফুজকে জিজ্ঞাসাবাদ চলছে এবং রিমাণ্ড চাওয়া হবে বলে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির (ক্রাইম অ্যান্ড অপস্) জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত মাহফুজ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গোসাইবাগ এলাকার মো. বাবুল হোসেনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির (ক্রাইম অ্যান্ড অপস্), মুন্সীগঞ্জের তদারকিতে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম মুন্সীগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে মাহফুজুর রহমানের নিজ বাসায় অভিযান চালান। এ সময় নিজ শয়ন কক্ষের প্লাষ্টিকের ওয়্যারডফ-এর ডয়ার থেকে আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও সতেরো রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অবৈধ আগ্নেয়াস্ত্রেটির উৎস এবং ব্যবহারের ক্ষেত্র নিয়ে ব্যাপক তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আসামীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন।

এমএইচএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝