ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে অটোরিকশা উল্টে প্রাণ গেল তরুণীর, আহত ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:৪৭ এএম
X

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা উল্টে সুলতানা (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদাবরদি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে আড়াইহাজার-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুলতানা মদনপুর থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি হাটখোলায় ফিরছিলেন। পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তালতলা মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুলতানা আড়াইহাজার উপজেলার হাটখোলা এলাকার দুলালের মেয়ে।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝