দেশে বায়ুবাহিত সংক্রামক রোগ হাম এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৮৫ জন শিশু।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নতুন এই চার মৃত্যুসহ চলতি বছরে হাম রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৪২ জনে। এর মধ্যে শুধু মার্চ মাসেই মারা গেছে ৩২ শিশু। রাজধানী ঢাকার পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় রোগটির সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
হামের সংক্রমণের ক্ষমতা (আরও) অত্যন্ত বেশি হওয়ায় এটি দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া এবং মস্তিষ্কের সংক্রমণ (এনসেফালাইটিস) হতে পারে।
এসআর