ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দৌলতপুরে জ্বালানি তেল মজুতের দায়ে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:২২ পিএম
X

কুষ্টিয়ার দৌলতপুরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রয় করার অভিযোগে এক বিক্রেতাকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে দৌলতপুর সেন্টার মোড়ের সাব-ডিলার মিরাজের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার এই অভিযান পরিচালনা করেন।

এদিকে, দৌলতপুরের তিনটি পেট্রোল পাম্পে প্রতিদিনই জ্বালানি তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। ঘন্টা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে অনেকে তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। জানা গেছে, এসব পাম্প থেকে প্রভাব খাটিয়ে কতিপয় চিহ্নিত ব্যক্তিরা রাতের নির্দিষ্ট সময়ে ড্রামে তেল নিয়ে গিয়ে মজুদ করে বেশি দামে বিক্রি করছে, লিটার প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা দরে।

সচেতন এলাকাবাসী এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পাম্প ও সাব-ডিলারদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী নিয়োগের দাবি করেছেন। ডিপো থেকে পাম্পগুলোতে তেল সরবরাহ করলেও জনসাধারণ তেল পাচ্ছেন না।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝