ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পঞ্চগড়ে সার ডিলারদের মানববন্ধন, নীতিমালা বাস্তবায়নের দাবি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৪১ পিএম
X

সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। কৃষি উৎপাদনে সার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ এবং রাসায়নিক সার ছাড়া কাঙ্ক্ষিত ফসল উৎপাদন সম্ভব নয়। কৃষকের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে সরকার সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটির অনুমোদনক্রমে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ প্রণয়ন করেছে।

তারা আরও বলেন, নীতিমালাটি কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সার মনিটরিং জোরদার করে অবিলম্বে সার ডিলার নিয়োগ ও সুষ্ঠু সার বিতরণ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান হক প্রধান, সাধারণ সম্পাদক হায়দার আলী বকুল ও আবু নাহিদ লাবু। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআইএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝