ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:০৮ পিএম
X

চট্টগ্রামের হাটহাজারীতে এক মোটরসাইকেল দুর্ঘটনায় সাজ্জাদ হোসেন নিহাদ (১৭) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তানভির নামের আর একজন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়কের সত্তারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সাজ্জাদ উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল গ্রামের আনন্দবাজার এলাকার আয়নাবাপের ছেলে শামসুল আলমের সন্তান।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার রাতের দিকে দুই বন্ধু সাজ্জাদ ও তানভির মোটরসাইকেল নিয়ে সত্তারঘাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পিলারে ধাক্কা খায় এবং দুমড়ে-মুচড়ে যায়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। অপর আরোহী তানভিরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।

রাউজান হাইওয়ে থানার পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউএন/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝