ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পঞ্চগড়ে আকস্মিক ঝড়ে গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:০১ পিএম
X

পঞ্চগড়ে আকস্মিক ঝড়ে গাছ উপড়ে বসতঘরের ওপর পড়ে চাকাতি বালা (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের চাঁনপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ১২টার দিকে হালকা বৃষ্টি শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা বেড়ে যায় এবং বজ্রপাত শুরু হয়। গভীর রাতে ঝড় ভয়াবহ রূপ ধারণ করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় চাকাতি বালা নিজ বসতঘরে একাই ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড ঝড়ো হাওয়ার তোড়ে বাড়ির পাশে থাকা একটি বড় ‘সড়কজিয়া’ গাছ হঠাৎ উপড়ে গিয়ে সরাসরি ঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ না থাকায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছেলে হরেণ চন্দ্র বলেন, “ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাছ পড়ার পরপরই আমরা কেউ ঘর থেকে বের হতে পারিনি। ঝড় থামার পর গিয়ে দেখি মা গাছের নিচে চাপা পড়ে আছেন। পরে তার মরদেহ উদ্ধার করি।”

এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আকস্মিক এই ঝড়ে চাঁনপাড়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে একজনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকটি বসতঘর ও গাছপালারও ক্ষতি হয়েছে।

ঘটনার পরপরই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা, চাল ও শুকনা খাবার তুলে দেন।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা আব্দুর রশিদ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিহত চাকাতি বালার স্বামী নখিয়া চন্দ্র পূর্বেই মৃত্যুবরণ করেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝