ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৮:২৩ পিএম
X
Advertisement

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে শহীদদের নামসংবলিত স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে প্রার্থনা করা হয়।

বৃহস্পতিবার দিবসটির প্রথম প্রহরে, শহরের পুরাতন কাচারিতে অবস্থিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

পরে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত হোসেন মানু, মুন্সীগঞ্জ পৌর ও জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, জেলা সিভিল সার্জন, সদর উপজেলা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, মুন্সীগঞ্জ পৌরসভা, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের নারী, শিশু ও পুরুষরা শ্রদ্ধা জানান।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় একযোগে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

পরে জেলা স্টেডিয়ামে মনোজ্ঞ ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

এছাড়াও সকাল ১১টায় মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমীর মিলনায়তনে প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement